সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৩

মেসুত ওজিলের রিয়াল মাদ্রিদ থেকে চলে যাওয়া !

আমি যখন এই লেখাটা লিখছি তখনও পর্যন্ত অফিশিয়াল নিউজ আসে নাই, কিন্তু মুটামুটি নিশ্চিত, মেসুত ওজিল রিয়াল মাদ্রিদ ছেড়ে ইংলিশ জায়ান্ট আর্সেনালে জয়েন করছে। ট্রান্সফার ফি খুব সম্ভবত ৪০ মিলিয়ন ইউরো। খবরটা নিঃসন্দেহে আমার জন্য হতাশাজনক ছিল। পার্সোনালী আমি ওজিলের একজন ভক্ত। আর রিয়ালে ওজিল-রোনালদো জুটির কথা কে না জানে। যাইহোক !

রিয়ালের জার্সি গায়ে এভাবে মেসুত ওজিলকে আর দেখা যাবে না !

ওজিলের ট্রান্সফার উপলক্ষ্যে অন্য দলের অনেক সাপোর্টারকেই ডুগডুগি বাজাতে দেখছি। কিছু বলার নাই ! শান্তি পাওয়ার মত উপলব্ধি এইটাই যে, ওজিলকে ওরা এতদিন ভয় করত ... এইটা আজকে প্রকাশ পাইল। CR7 টিম ছাড়লে তো মনে হয় পাড়ায় মহল্লায় মিলাদের হিড়িক পইরা যাবে ! রিয়ালের সাপোর্টার অনেকের মধ্যেও এটা নিয়ে বেল কে জড়িয়ে অনেক মন্তব্য করতে দেখলাম। ব্যাপারটা দুঃখজনক। প্রিয় মেতসু ওজিলের ট্রান্সফার যেমন দুঃখজনক, তেমনি বেলকে এর সাথে জড়ানোও দুঃখজনক।

যাকগা, রিয়ালের এখন যে অবস্থা ... তাতেও অন্য দলগুলির সামনে খবর আছে (অন্তত পানিতে ফালায়ে দিতে পারবে না) বলে রাখা যায়। ফরোয়ার্ডে রোনালদো (প্রধান সেনানী, নতুন করে কিছু বলার নাই। রিয়ালের হয়ে ২০২ ম্যাচে ২০২ গোল করেছে এখন পর্যন্ত), বেনজামো (রিয়ালের স্ট্রাইকার হিসেবে আমার পছন্দ নয়), বেল(দেখা যাক কেমন করে রিয়ালে এসে, তবে পিছনে মড্রিচ আর পাশে রোনালদো থাককে ... খারাপ কইরা পালাইতে পারার কথা না ! :P), মারিয়া(যেইদিন ঠিকঠাক খেলে, সেইদিন কাঁপায়ে দেয় ... যেদিন খারাপ খেলে সেইদিন নিজেই কাঁপতে কাঁপতে পইরা যায়। তবে এই মারিয়াকে আমি দেখতে পারি না একটা কারনে, হুদাই প্যাঁচায়, খালি পইরা যায় মাঠে)। ... এর পিছনেই ইসকো (ইসকো তো দেখি ডিসকো মার্কা খেলা দেয় আজকাল), মড্রিচ (প্রধান হাতিয়ার গতি, সামনে বেলকে পেলে অসাধারন হওয়ার কথা, আর ইসকোও দেখলাম বেশি গতি নিয়ে খেলে ... ভাল জুটির প্রত্যাশায় রইলাম), খেদিরা(ধীর-স্থির, ডিফেন্সিভ মিডের বস), আলনসো(বয়স হয়ে গেছে, তারপরও ভাল সার্ভিসের অপেক্ষায়) ... এর থেকে একটা আক্রমন ভাগে আর কি চাই ? আমি আশাবাদী !


গোল উৎযাপনের এক মুহুর্তে ওজিল আর রোনালদো। এই জুটিকে রিয়ালে আর এভাবে দেখা যাবে না !
আমরা অনেক মিস করবো এই জুটিকে।

অনেকে বলছেন, ওজিলকে রেখে মারিয়াকে ছেড়ে দেওয়ার কথা। ব্যাপারটা নিয়ে সীদ্ধান্ত দিয়েছেন একমাত্র কোচ। কোচকে জিজ্ঞাসা করা হয়েছে মারিয়া অথবা ওজিল। কোচ মারিয়াকে রাখার কথা বলেছেন, সো আশা করা যায় মাদ্রিদ নিয়ে আজেবাজে কথা বলার আগে একটু ভাববেন। এক বেলকে আনতে অনেক টাকা বেরিয়ে গেছে, সো টাকা দরকার। ওজিলকে কখনো বিক্রি করতে হবে, এটা কল্পনায়ও আমি ভাবিনি সেটা ঠিকাছে, কিন্তু আপনাকে স্ট্রাটেজি বদলাতে হবে। ওজিলের সাথে রোনালদোর জুটিটা ভাল ছিল ঠিকাছে, কিন্তু রোনালদো কিন্তু একা একা খেলেই আজকের রোনালদো হইছে।


ওজিল আর রোনালদো জুটি আমার দেখা সেরা।


সব থেকে বড় দিকটা ভেবে দেখুন, ওজিলের জন্যও একটা ভাল ব্যাপার এটি। কারন,  ফুটবলে টিম ঠিক করেন কোচ। সো, কোচ যদি ওজিলকে বেঞ্চে বসায়ে রাখত ... তার ফর্ম খারাপ হইত। এর থেকে আর্সেনালে গিয়ে অনেক ভাল করছে। সব থেকে বড় কথা, ওখানে আর্সেন ওয়েঙ্গারের মত একজন কোচের সান্নিধ্যে থাকবে সে। সো, সামনে তার জন্য বড় কিছু করে দেখানোর মঞ্চ খালি পরে আছে। কাকাকে দেখুন, সব শেষ হয়ে যাওয়ার পরে সে মিলানে গেছে। অথচ আরো ১/২ বছর আগে যেতে পারলে ওর জন্যই ভাল হইত। তাই না? আমি ভাই ফুটবলে "টিম" সাপোর্টের থেকে, সুন্দর খেলা দেখতেই বেশি পছন্দ করি। কাকা-ওজিলরা হারিয়ে গেলে সেটা ফুটবলের জন্যই লস।


দুই যুগের দুই সেরা মিড-ফিল্ড মার্শাল। যদিও এই জুটিকে আমরা রিয়ালে সেভাবে পাইনি, কিন্তু তারপরও ...


তবে সকল সাপোর্টার সমান নয়, অন্যদলের সাপোর্ট করে এমন অনেকেই দুঃখ বোধ মুলক কথাবার্তা বলছে। সেটা একান্তই ওজিল কেন্দ্রিক। তাদেরকে ধন্যবাদ। তারাই ট্রু ফুটবল সাপোর্টার। ক্লাশ সেভেন এইট থেকে মাদ্রিদ সাপোর্ট করি বলে গালি দিলাম না, নইলে আমার কি যে ইচ্ছা করছে ... বলতে পারছি না ! তারপরও এটাই আমাদের মাদ্রিদ ... যারা কিনা ২০০০ সালের পর থেকে আমাদের একের পর এক ট্রান্সফার চমক দেখিয়ে গেছে ! খালি ট্রফি পাই নাই, সেইটা আলাদা কথা ! :P :(

ওজিলের ট্রান্সফার সংক্রান্ত খবরে অন্য মানুষের করা দুইটা মজার মন্তব্য বলে লেখা শেষ করব। আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম এই নিয়ে। আমার এক বন্ধু সেখানে মন্তব্য করেছিল, "নতুন শার্ট কেনার আনন্দে রিয়াল এতটাই আত্নহারা যে তাদের প্যান্ট যে খুলে গেছে সেই খবর নাই!" এদিকে আমি জিমেইলে লিখছিলাম "I will miss Mesut Özil ! The ultimate master & the maker ! Bye, Mesut ! :(" আমার এক সিনিয়র আপু নক করে বলল, "ডরাইছিলাম! ওজিল কি মারা গেছে কিনা ! এখন দেখি হুদাই ট্রান্সফার করতেছে। পোলাপাইন এত ড্রামা করতে পারস" ! =))


সবার শেষে বলতে চাই, I will miss Mesut Özil ! The ultimate master & the maker ! Bye, Mesut ! :(

বিঃদ্রঃ এই পোষ্টে ব্যাবহৃত সকল ছবি ইন্টারনেট থেকে সংগৃহিত।

বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৩

অসমাপ্ত পড়ালেখা

... অনেক অনেক কাল আগে যখন স্কুলে পড়তাম, আব্বা নিয়মিত ভাবে আমার পড়া ধরত। ধরত মানে, হাতে ছাঁই মেখে ধরত। ফলাফল, জীবনে বহুত অপমান (পড়ুন মাইর) নিশ্চুপ ভাবে হজম করতে হইছে। তখন আব্বা বলত, "ওরে গাধা, এখন ভাল কইরা পড়, কলেজে উঠলে কি আর এরকম পড়া আছে নাকি ?" ... পড়া বিষয়ক ব্যপারে মাইর খাইতাম বইলা আবার কেউ মনে কইরেন না আমি ছাত্র খারাপ ছিলাম। স্কুলে রোল মুটামুটি "এক" ই থাকত অধিকাংশ সময়ে ... কোন কারনে না থাকলে, সেটা কোন ভাবেই "তিন" এর বাইরে যাইতো না।

সে যাকগা, এরপরের কথায় আসি। স্কুলের পরে কলেজ লাইফে ঢুকলাম। নটরডেম কলেজে ভর্তি হইছি তখন। খুব আনন্দ আনন্দ ভাব নিয়ে কলেজ শুরু করে আমি বুঝলাম, আমি "ছোট্ট জাহান্নাম" পারি দিয়ে "বড় জাহান্নামে" পরছি। এই ক্লাশ, এই কুইজ, এই ল্যাব ... হায় হুতাশ করতে করতেই কলেজ লাইফ পার করে দিলাম। সে যাই হোক ... মানুষ কিন্তু আমাকে এইদফাও বুঝালো। "ওই যে দেখ, তোর বড় ভাইয়েরা(কাজিন বিশেষ) ইউনিভার্সিটিতে পড়ে, কি করে তারা ? এই টিউশনী করে, টাকা ইনকাম করে, ঘুড়েফিরে, খায় দায় ... এইটাই হইল ইউনিভার্সিটির লাইফ", সবার মুখে মুখে আমি এটাই শুনে আসছিলাম।

ঢাকা ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে ভর্তি হইলাম। এইদফা কি দেখলাম ? "চাইলে পড়ালেখা না করেও থাকা যায়, কিন্তু তাইলে পরে চাকুরী পাইতে কষ্ট হইবে, কিন্তু এখন সামান্য (উহা কোনভাবেই সামান্য ছিল না !!) পড়াশুনা এনে দিতে পারে নিশ্চিত ভবিষ্যৎ" ... সেই ভবিষ্যৎ এর পিছনে দৌড়ানোর জন্য আমি কি করেছিলাম, এখন ভুলে গেছি। কিন্তু আমি জানি, আমি এই চারটা বছরে কোন দিকে তাকাই নাই। মানুষ যখন নানা ভাবে লাইফকে কম্পেক্স করে গিয়েছে (পড়ুন নানা ভাবে প্রেমে পড়েছে), নানা যায়গায় ঘুরে বেড়িয়েছে, বাবা মায়ের টাকায় (কারো কারো ক্ষেত্রে নিজের টাকায়) নানা যায়গার খাবার খেয়ে রসিয়ে রসিয়ে গল্প করেছে ... তখন আমি চোখ মুখ বন্ধ করে, কোড করে গিয়েছি। আমি আমার সীমাবদ্ধতা খুব ভালমত জানতাম ... সেই সকল সীমাবদ্ধতা দূর করার জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছি এই সময়টাতে। তবুও যদি ভবিষ্যৎটা মনের মত করা যায়, এই আশাতে।

পড়ালেখা শেষ। অনার্স ফাইনাল পরীক্ষাও শেষ, চাকুরীতে জয়েনও করে ফেলছি। এখন আমি কি দেখছি ? পড়ার এখনো অনেক কিছু আছে, জানার এখনো অনেক কিছু আছে (আমি অবশ্য কখনোই মনে করি নাই যে আমি সব জেনে ফেলছি) ... সেটাও না হয় মানলাম। সামান্য একটুখানি কোড করতে হলেও এখন মোটা মোটা সব বই পড়তে হয়। থেরাপে জয়েন করার পর থেকে আমি মুটামুটি ৪/৫ টা বই পড়ে ফেলছি (এরমধ্যে পড়া শেষ না হলেও, সামনের কয়েক দিনের মধ্যেই করে ফেলতে হবে) এর মধ্যেই। শুধু কি তাই ? আমি নিজেই বুঝতেছি, সফটওয়ার ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে চাইলে ... আমাকে অনবরত পড়তেই হবে। এই পড়ালেখা হয়ত আসলে সেই অর্থে গতানুগতিক পড়ালেখা নয়, তবে ব্যাপারটা ডাক্তারদের ডাক্তারী পাশ করার পরের পড়াশুনার মতই অনেকটা। আপনাকে প্রতিযোগীতার বাজারে টিকে থাকতে হলে নিত্য নতুন টেকনোলজীর সাথে নিজেকে ইন্টিগ্রেট করে নিতে হবেই। অনেকটা মেটা-পড়ালেখা, মানে পড়ালেখার পড়ালেখা ! (একটুখানি চান্স পাইলাম, নিজেকে জাহির করে দিলাম যে আমি অনেক কিছু জানি :P কোন শব্দের শুরুতে Meta শব্দটি প্রিফিক্স আকারে থাকার মানে হচ্ছে, ওই প্রধান শব্দটি যেটাকে রিপ্রেজেন্ট করে সেটার একটা অ্যাবস্ট্রাকশন অন্য একটি পার্সপেক্টিভ থেকে। একটা উদাহরন দিলে পরিষ্কার হবে আশা করি। ধরুন, Data শব্দটির অর্থ হল তথ্য। Metadata এর মানে হল, তথ্যের সংক্রান্ত তথ্য। এই ব্যাপারে আরো ডিটেইলস জানতে উইকির পেজটাতে ঢু মারতে পারেন।)

যাই হোক, আগের প্রসঙ্গে আসি। আমি জানতে চাই, এই পড়ালেখার শেষ কোথায়? এর মধ্যে কোনভাবে বাইরে পড়াশুনা করতে যাওয়া লাগলে ... কবে নাগাদ মুক্তি পাব, সেই প্রশ্ন নিজেকে করতেই ভয় হচ্ছে। :( যদি এইই ছিল আমার জীবনে, তাহলে কেন আমাকে মিছামিছি আশা দেখিয়েছিল সেই ছোট্টো বেলায় সবাই ? জাতির বিবেকের কাছে এই প্রশ্ন থাকলো ! :P

জয় হোক পড়াশুনার। :(

সোমবার, ১৯ আগস্ট, ২০১৩

নত-মস্তকে নৃত্যাগত !



অনেক অনেক আগের কথা। আমদের মাত্র ফার্ষ্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা শেষ হইছে। এমন সময় ডিপার্টমেন্টের পিকনিকে গেছিলাম বুড়িগঙ্গার বুকে। ছোট-খাট একটা লঞ্চ ভ্রমন টাইপের ব্যাপার, আরকি। পটুয়াখালীতে দেশের বাড়ি আমার। "লঞ্চ ভ্রমন" আমার কাছে পাত্তা পাওয়ার মত কোন ব্যাপার ছিল না। বন্ধু-বান্ধবের প্রবল আগ্রহে গেলাম সেই "রিভার ক্রুজে"।

তো সেই "আনন্দময় নৌ ভ্রমনে" চিত্তবিনোদনের অনেকগুলি অনুষ্ঠান ছিল যার একটা পর্ব ছিল অনেকটা এরকম ... একটা বক্সের অনেক গুলি লেয়ার থাকে, বক্সের মধ্যে বক্স আরকি। একজন এসে তার লেয়ারে যা বলা আছে সেটা পারফর্ম করে দেখাবে। এরপরে বক্সটি কার কাছে যাবে সেটির একটা হিন্ট দেওয়া থাকবে, সেই অনুসারে সে বক্সটা কোন একজনকে পাস করে দিবে। এই সেগমেন্টের একটা পর্যায়ে শ্রদ্ধেয় আহসান রাজা চৌধুরী স্যার আসেন। স্যারের পরে কার কাছে বক্সটি যাবে সেটির হিন্ট ছিল এরকম, "স্যার এমন কাউকে যেন বক্সটি দেয়, যার সাথে স্যারের অনেক মিল আছে।" স্বাস্থ্যগত আকার আকৃতিতে স্যারের সাথে আমার অনেক মিল থাকার কারনে আমাদের ক্লাশের পোলাপাইনরা আমার নাম ধরে কতক্ষন চিল্লালো। তখনও স্যার আমাদেরকে অতটা ভালভাবে চিনতেন না, কারন আমাদের ফার্ষ্ট ইয়ারে স্যার কোন ক্লাশ পাননি, আর সেকেন্ড ইয়ারের পরীক্ষা তখনো শুরু হয়নি। তো স্যার সবাইকে বলল, "রকিব কে আমি তো তা চিনি না, তবে আমি মনে করি আমার সাথে আশিসের (স্যার) অনেক মিল আছে।" এই বলে ফারহান স্যার বক্সটি আশিস স্যারকে দিলেন। আশিস স্যার আসলেন, এবং তাকেও কি যেন একটা পারফর্ম করতে হয়েছিল। এরপর বক্সটি কার কাছে যাবে সেটার জন্য সূত্র ছিল অনেকটা এরকম, "আপনি কাকে CSEDU-র সিক্স প্যাক মনে করেন?" ... এই দফা কি পোলাপাইন আর ছাড়ে? তারা আগেরবারের ব্যার্থতা (ফারহান স্যারের সময় প্রথমবারে যে উদ্যোগ নিয়েছিল) ভুলে নতুন উদ্যোমে "রকিব ! রকিব !" বলে চিল্লাচিল্লি শুরু করে। তো "আশিস স্যারের সাথে ফারহান স্যারের অনেক মিল", ফারহান স্যারের সেই দাবিকে সত্য প্রমানিত করার জন্যই হোক, আর ছেলেমেয়েদের চিল্লাচিল্লির জন্যই হোক, আশিস স্যার অনেকটাই ফারহান স্যারের মত করে বললেন, "দেখো, রকিবকে তো আমি চিনি না। তাও তোমরা যখন বলছ, রকিবই আসো তাইলে !"

পরলাম এক বিরাট ফাঁপরে ! আমি যতই পালাতে চাই পোলাপাইন আরো জোড় কইরা আমাকে সামনে আগাইয়া দেয় ! আমি জীবনে অনেক ধরনের মুসিবতে পরছি, এই ধরনের মুসিবতে আগে পরছি বলে মনে পরে না। একদল ছেলে-মেয়ে আর শ্রদ্ধেয় স্যার ম্যাডামের সামনে দুরু-দুরু বুকে সামনে গেলাম। কি করতে হবে আমাকে ? "দারদ দে ডিস্কো" নামের একখানা হিন্দি গানের সাথে আমাকে নাচতে হবে ! "OMG!" মানে "ও মা গো" ! ইহা কিভাবে সম্ভব ? আমি ইনফ্যাক্ট এই গানটি আগে শুনিও নাই, দেখা তো পরের কথা। কিন্তু তাও ... সবার অত্যাধিক আগ্রহকে অগ্রাহ্য করিতে না পারিয়া শেষ পর্যন্ত আমি শুরু করিলাম, যা শুরু করিয়াছিলাম সেটাই আছে এই ভিডিওটিতে। শ্রদ্ধেয় সকল স্যার ম্যাডামের সামনে ইহা আমি কি করিয়াছিলাম, সেটা ভাবতেই আজকেও আমার লজ্জা লাগছে ! কি আজব না ... সময় গুলি সব চলে গেল। কি মজার না ছিল সেই দিনগুলি ! :(

বিঃদ্রঃ ভিডিওটিতে অনেকে আমার মাথা নিচু করে থাকাটা নিয়ে প্রশ্ন তুলতে পারনে। কারো মনে প্রশ্ন আসতেই পারে, আমি কি তবে নাচতে নেমে ঘোমটা দিয়েছিলাম কিনা ... তাদের ভুলটা ভেঙ্গে দেই। আসলে আমার মাথা লঞ্চের ছাদে বাড়ি খেতে পারত। তাই মাথা নিচু করে নেচেছিলাম ! :P

বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৩

অনার্সের ফাইনাল পরীক্ষাগুলি

অনার্স লাইফের শেষ লিখিত পরীক্ষার পরে আমরা সবাই। দিন চলে যায় দিনের মত করে না ? এইতো সেদিন "কম্পিটার ফান্ডামেল্টাল" কোর্দের পরীক্ষাটা দিয়ে শুরু করেছিলাম যেই পরীক্ষা জীবন, সেটাই শেষ হয়ে গেল এখানে ! :(
অনার্স লাইফের ফাইনাল পরীক্ষার দিনগুলির কথা মনে পরলো আজকে। কত কত স্মৃতি রেখে আসলাম সেই কার্জন হলটাতে। ইংরেজরা কি পাপ করেছিল জানি না, কিন্তু তাদের পাপের বোঝা যে আমাদেরকে এভাবে বয়ে বেড়াতে হবে জানা ছিল না ... মানে ওরাই (ইংরেজরা) কার্জনহলটা বানিয়েছিল কিনা ! কার্জন হল তৈরি না হলে, আমাদের পরীক্ষাও দিতে হত না ... তাই না ?

ফার্ষ্ট ইয়ারে একটু নার্ড (বাংলায় আতেঁল শব্দটা শুনতে ক্যামন ক্যামন জানি লাগে) টাইপের ছিলাম। মনে আছে ফার্ষ্ট ইয়ারের প্রথম পরীক্ষাটা দিয়ে মন এতই খারাপ হয়ে গিয়েছিল যে বাসায় গিয়ে দুপুরের খাবারটাও খাই নাই, যদিও সেটাতে ৩.৭৫ পেয়ে গেছিলাম কিভাবে কিভাবে যেনো। সেই পরীক্ষায় একটা প্রশ্ন এসেছিল এরকম, "একটি প্রিন্টারের কার্যপ্রনালী বর্ননা কর" ... কইত্তে কি দিছে, কমন পড়ে নাই। প্রিন্টারের কার্য-প্রনালীর কোন টেকনিকাল টার্মও জানতাম না। কি জানি হাভিজাভি জিনিস লিখে একটা ছবি এঁকেছিলাম অনেকটা এরকম, তিনটা বক্স আর তা ক্যাপশন ১) প্রিন্টারে কাগজ যাচ্ছে প্রিন্ট হওয়ার জন্য, ২) কাগজ প্রিন্টারের ভিতরে, প্রিন্ট হচ্ছে, ৩) প্রিন্ট শেষে কাগজ বের হয়ে চলে আসছে। :P

সেই শুরু চাপা-বাজীর। সব কি আর মনে থাকে, নাকি পড়ে পারা যায় ? থার্ড ইয়ারের পরীক্ষাতে একটু কম করছিলাম চাপাবাজী, ফলাফল বিপর্যয়ের মাধ্যমে আমাকে সেটার প্রায়াশ্চিত্ত করতে হয়েছিল। অনার্সের পরীক্ষার কথা বললেই আরেকটা ব্যাপার মনে আসে। এইটা কাকে বলে ওইটা ডিফাইন করো ... এই টাইপের প্রশ্ন ভার্সিটি লাইফে অনেক আসে। আমার একটা স্টার্টিং ছিল এই টাইপের প্রশ্নের জন্য, "ইট ইজ ভেরি হার্ড টু ডিফাইন 'ওইটা' ইন এ্যা ফিউ ওয়ার্ডস" :P

ফার্ষ্ট ইয়ারের কথা যখন উঠলোই, শুভর একটা কথা বলতেই হয় এখানে। আমাদের ডিজিটাল সিস্টেমসে একটা প্রশ্ন আসছে অনেকটা এরকম, তিন তলা একটা বিল্ডিং এর বিভিন্ন ফ্লোরের মধ্যে বিট প্যার্টার্ন রিলেশন বলে বলছে কিছু একটা করতে হবে। মানে, তিনটা ফ্লোরের প্রতিটাকে একটা করে বিট দিয়ে রিপ্রেজেন্ট করলে যেই আটটা প্যাটার্ন পাওয়া যায় সেটা আরকি। খুবই সহজ প্রশ্ন ছিল সেটা, যদিও শুভ ভুল করছিল। কারন, শুভ গ্রাউন্ড ফ্লোর ধরে কাজ করছিল ... ফলে তিনতলার বিল্ডিং চারতলা হয়ে গিয়েছিল। :P

এই পরীক্ষা নিয়ে মজার কথা বলে শেষ করতে পারবো না আসলে। মনে আছে আরাফাত স্যার প্রথম যেদিন হলে গার্ড দিতে এসেছিল, পিছনের জনের সাথে কথা বলার সময় ঘুরতে গিয়ে স্যারের পেটে কনুইয়ের গুঁতা মেরে দিয়েছিলাম। আমাদের আরেকজন শ্রদ্ধেয় স্যারের নাম আমরা দিয়েছিলাম, "পরীক্ষার হলের ম্যারাডোনা", কারন, কথা বললেই স্যার পোলাপাইনকে খালি এইজায়গা থেকে ওই যায়গায় পাঠাত। এখানে আমার একটা অভিজ্ঞতার কথা স্মরণ করি। জাভা পরীক্ষার দিন উত্তর পত্রে কিছু লিখবার আগেই সেই স্যার আমাকে উঠিয়ে দিছিলেন (জীবনে এই একবারই আমাকে পরীক্ষার হলে তোলা হয়েছিল) ... কারন আমি প্রশ্ন পেয়েই সামনের জনকে বলেছিলাম, "আরে, প্রশ্ন দেখি বেশি সোজা হইছে !" :P

ফোর্থ ইয়ারের একটা পরীক্ষার কথা স্মরণ করি। পরীক্ষার হলে প্রশ্ন পাওয়ার পর-পরই কথার একটা মৃদু হাওয়া বয়ে যায় সাধারনত। কে কোনটা দিয়ে শুরু করবে, কার কত সেট কমন পরছে ... এরকম আলোচনা হয়ে থাকে এই সময়টাতে। ডিস্ট্রিবিউটেড সিস্টেমস পরীক্ষার দিন প্রশ্ন পাওয়ার ২০ মিনিট পরেও দেখি হলের মধ্যে কোন সারা শব্দ নেই। সবাই দেখি মাথা নিচু করে প্রশ্ন পড়ছে। কথা বলবে কি, কেউ তো ঠিকই করতে পারছিল না কোনটা থেকে অ্যান্সার করা শুরু করবে। :P

পরীক্ষার হলে বিনোদনের প্রয়োজনের হলেই আমি সাধারনত যেটা করি, ক্লাশের কোন একটি মেয়ের দিকে তাকাই ... বিশেষ করে প্রিয়াঙ্কা অথবা পিঙ্কির দিকে। পরীক্ষার হলে এদের দেখলে নিজেকে অনেক তুচ্ছ মনে হয়, একই সাথে হাসিও পায়। এভাবে কোন মানুষ লিখতে পারে নাকি ? আরেকটা বিনোদন হইল, পিঙ্কি একবার লুজ বইলা চিল্লালেই একটা করে ফিচকা শয়তানী মার্কা হাসি দেওয়া।

অনেক মজার ঘটনা যেমন আছে, তেমনি অনেক মন খারাপের স্মৃতিও আছে এই পরীক্ষা নিয়ে। আজকের দিনে না হয় আমি শুধু সুখী সুখী কথাগুলোই মনে আনলাম, দুঃখগুলি জমায়ে রাখলাম আরেক দিনের জন্যি ! :)

সোমবার, ১৫ জুলাই, ২০১৩

দৈনিক কথন, ১৫ জুলাই ২০১৩

আজকে সকালের ঘুমটা ভেঙ্গেছে অদ্ভুত একটা স্বপ্ন দেখে। থিসিস ডিফেন্সে আমি আমার স্পিচ দিচ্ছি। সামনে বসে আছেন আমাদের শ্রদ্ধেয় সুরাইয়া পারভিন ম্যাডাম, রাজ্জাক স্যার আর সামিউল্লাহ স্যার। এদের মধ্যে সুরাইয়া ম্যাডাম আর সামিউল্লাহ ভাইয়ের কোন আগ্রহই নাই আমি কি বলছি সেটাতে। কেবল রাজ্জাক স্যার খুব মনোযোগ দিয়ে আমার কথা শুনছে আর মিটিমিটি হাসছে। এদিকে আমি স্যারের রহস্যময় হাসিতে পুরাপুরি বিভ্রান্ত হয়ে আমতা আমতা করছি। আমি যতই এভাবে আমতা আমতা করছি, স্যারের মুখের হাসি ততই প্রসারিত হচ্ছে। একসময় স্যার অনেকটা আগের কালের বাংলা সিনেমার নায়কদের মত "মুহাহাহা" টাইপের হাসি দেওয়া শুরু করল। আর সেই হাসির শব্দে আমার ঘুম  গেল ভেঙ্গে। উঠে দেখি স্যার হাসছে না, আমার মোবাইল বাজতেছে। ধরার আগেই লাইনটা ছেড়ে গেল। দেখি সাদ ফোন দিছে। আজকে আমার থিসিসের ভাইভা হওয়ার কথা, সকালে উঠে হলে যাব ... আসিফের সাথে কাজ করবো বলে। এর মধ্যে সাদ আবার ফোন করে ক্যান? ওকে ফোন ব্যাক করতেই ও দুঃসংবাদটা দিল। আমার মেধাবী হওয়ার সর্বশেষ সুযোগটা আমি হাতছাড়া করলাম।

ব্যাপারটা খোলসা করি। আজকে আমার থিসিস ডিফেন্স ছিল। আজকেই আবার যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত গোলাম আজমের রায় হবে। সেই উপলক্ষে জামাত-ই-ইসলামী হরতাল ডেকেছে। এর মধ্যে কি থিসিস ডিফেন্স হবে? এই ব্যাপারে ডিপার্টমেন্টের হাব-ভাব গতকাল পর্যন্ত ছিল অনেকটা এমন যে, "অনেক হইছে বাপু ... আর না ! এইবার পরীক্ষাটা শেষ কর ! আর হরতালের মধ্যে পরে কেউ মারা গেলে তো বেঁচেই গেলা ! পুরাই মেধাবী !" এহেনো কঠিন অবস্থান থেকে সরে এসে ডিপার্টমেন্ট মুটামুটি সহজ একটা পথে হাঁটার চেষ্টা করল। পরে জানানো হবে এই মর্মে একটা নোটিশ ঝুলায়ে দিল আমাদের সামনে। এরমানে সহজ, আজকে অফিসে যেতে হবে।

ঘুমটুমের কথা ঝেড়ে ফেলে দ্রুত যোবায়েরকে ফোন দিয়ে বের হতে বললাম। একটা সিএনজি নিয়ে চলে গেলাম অফিসে। অফিসে আবার এই রোজার মধ্যে একেবারেই সময় কাটে না। খাওয়া দাওয়া নাই, কিছু নাই। সময় কাটবে কিভাবে ? কোমড়টা চেয়ারে দিতেই হঠাৎ অনুভব করলাম, জ্বর তাহার সকল শক্তি নিয়ে এগিয়ে আসছে। মাথাটা ঘুড়েও উঠলো মনে হইল। মনেহয় থিসিস ডিফেন্স নিয়ে অতিরক্ত চিন্তার কারনে ব্যাপারটা হইছে। চোখে মুটামুটি অন্ধকার দেখা শুরু করলাম, কোন দিকে তাকাতেই পারছি না ! মাথাটা নিচু করে কতক্ষন চুপচাপ বসে থাকলাম। দেখি কাজ হয় না। যাই হোক, অফিসে খুব বেশি প্রেশার না নিয়ে থাকলাম সারাদিন। অবশ্য মনের মধ্যে কুট কুট করতেছিল, কারন আমি এরমধ্যে অনেকটা দিন ছুটি নিয়ে নিয়েছি অফিস থেকে, থিসিসের কাজের জন্য। অসুস্থ হয়ে গেলে আবার পাইন, বুঝলাম দ্বায়িত্ব জ্ঞান বাড়ছে।

দুপুরের দিকে অফিসে অমি আপুর ডেস্কের দিকে তাকাতেই মনে পরলো জামাত-ই-ইসলামী বাংলাদেশের সাবেক নায়েবে আমির গোলাম আজমের মুক্তিযুদ্ধের সময়ের করা যুদ্ধাপরাধের বিচারের রায় হবে আজকে। কয়েকটি অনলাইন পত্রিকার সাইটে ঢুকলাম। আগে থেকেই আমার মনে হচ্ছিল গোলাম আজমের রায়ে সরকার একটা বিশেষ কিছু করবে। আমার এরকমটা মনে হওয়ার কারনটা বলি আমার দৃষ্টিভঙ্গী থেকে। এই গোলাম আজমের বিচারের কাজ শেষ হয়ে গিয়েছে মুটামুটি মাসখানেকের বেশি আগে। ব্যাপারটাকে দ্রুত সামনে থেকে সরায়ে ফেলা হয়েছে, কারন সরকার চায় যখন দেশের মানুষকে আরেক দফা মূলা খাওয়াতে হবে, তখনই ব্যাপারটাকে সামনে নিয়ে আসা হবে। আরেকটা ব্যাপার ছিল যে, গোলাম আজমের বয়স এখনই মুটামুটি ৯০ বছরের মত। সো উনাকে যদি বয়স বিবেচনায় ফাঁসি না দেওয়া যায়, জনগন আবার ব্যাপারটা নিয়ে বেশ কিছুদিন লাফালাফি করবে।

ব্যাপারটার সাথে বর্তমান অবস্থাটা মিলিয়ে নিন। বিসিএস এর কোটা নিয়ে দেশের ছাত্রসমাজের মধ্যে একটা চাপা ক্ষোভ কাজ করছে। এরমধ্যে কয়েক দফা আন্দোলনও করেছে সাধারন ছাত্রছাত্রীরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। এই আন্দোলনে মাথানত করে পিএসসি এর মধ্যে আরেকটি রিভাইজড ফল প্রকাশ করেছে। এইনিয়ে অনেকের মধ্যেই চাপা সন্দেহ ছিল এই যে, এই পুনঃপ্রকাশিত ফলাফল হয়ত আইওয়াশ। বর্তমান আন্দোলনে প্রলেপ দিতে এই ফল প্রকাশ করা হয়েছে, যাদেরকে নতুন করে বিবেচনায় নেওয়া হল ... তাদেরকে হয়ত পরের স্টেজেই বাদ দেওয়া হতে পারে। সো, সরকারী চাকুরীর ক্ষেত্রে বিভন্ন "কোটা"র বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছিল সেটাই হয়ত আবারো শুরু হত। আর সকলেই কম বেশি জানেন, দেশের ছাত্র সমাজের আন্দোলনের ফলাফল কতদূর পর্যন্ত গড়াতে পারে।

এই অবস্থাতেই যেহেতু গোলাম আজমের রায়টা দেওয়া হচ্ছে, সো, কিছু একটা হয়ে থাকতে পারে বলে আমার সন্দেহ হচ্ছিল আগে থেকেই। দুপুর নাগাদ জানতে পারলাম, যেরকমটা ভাবছিলাম সেরকমই একটা ঘটনা ঘটে গিয়েছে। গোলাম আজমকে ৯০ বছর কারাদন্ড দেওয়া হয়েছে। সাথে সাথে জনগনের দৃষ্টি ঘুড়ে গেল, সবারই এখন প্রশ্ন, '৭১এ স্বাধীনতার সময় শিশু ও বৃদ্ধদেরকে মারার সময় কি বয়স বিবেচনা করা হয়েছিল?

আমি এইব্যাপারটাতে যখনই  কোন মন্তব্য করতে যাব তখনই নেটে দেখলাম গতকাল আওয়ামী লীগের কিছু নেতার সাথে জামাত-ই-ইসলামী বাংলাদেশ এর কিছু নেতার মিটিং হয়েছে বাংলাদেশের আমেরিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাসভবনে। সেখানে আওয়ামী লীগের নেতাদের মধ্যে ছিল দরবেশ সালমান এফ রহমান, আর বিচিত্র গহর রিজভী। বুঝে গেলাম, সমঝোতাটা শুধু শুধু আসে নাই। কিছু মাল-পানির লেনদেনও হতে পারে। যাই হোক, আমি রাজনীতির এত গভীরে নিজেকে প্রবেশ করাতে চাই না। আওয়ামী লীগ যদি মনে করে এই বিচারের রায় নিয়ে আতাঁত করলেই তাদের পিঠ বাঁচাতে পারবে, তাহলে তারা মস্ত বড় ভুলের দুনিয়াতে আছে। যুদ্ধাপরাধীদের বিচার নিঃসন্দেহে অনেক কঠিন একটা ব্যাপার। কারন, এই ব্যাপারের বহু দেশ ও সংস্থার চাপ থাকবে। এটাই স্বাভাবিক। আমেরিকা, ইংল্যান্ড হতে শুরু করে আমাদের মুসলিম ভাইদের দেশ সৌদি আরব কিংবা পাকিস্তান ... ওআইসি, কিংবা আরব লীগ, সবাই এই ব্যাপারটাতে যে চাপ দিবে সেইটা তো আমিই বাসায় বসে জানতাম। আর আমি বাসায় বসে বসে পেপার পত্রিকা পড়ে যেটা বুঝতে পারলাম, সরকার সেই ব্যাপারটাই যে একেবারেই বুঝতে পারে নাই, আর যেই হোক, আমি বিশ্বাস করি না। প্রশ্ন হচ্ছে, চাপে যদি নত স্বীকার করতেই হয়, তাহলে কেন দেশের মানুষের আবেগকে উষ্কে দেওয়া হল ? সরকারটা না একেবারে বোকা !

আমার লেখায় আবার ফিরে আসি। বাসায় এসেই গড়িয়ে পরলাম বিছানাতে। আসরের নামাজটাও গেল সাথে। ঘুম থেকে উঠছি যখন মাগরীবের আযান দিচ্ছে তখন। উঠেই ইফতারী সারলাম। শরীর বেশি খারাপ করছে। জ্বরের সাথে এখন বোনাস আকারে সর্দিও জুটে গেছে। কাল অফিস কিভাবে করবো বুঝতেছি না। অফিস কামাই দিতে আর ইচ্ছা করে না। দ্বায়িত্ব বোধ, সবই দ্বায়িত্ববোধ যে !

শনিবার, ৬ জুলাই, ২০১৩

দৈনিক কথন, ৬ জুলাই ২০১৩

এর মধ্যে একদিন বাসার কিছু মানুষজন এর জন্যে কেনা কাটা করতে গেলাম। কথা শুরুর আগেই বলে রাখি এখনো বেতন পাই নাই, সো ওই রিলেটেড ঘ্যান ঘ্যান-প্যান প্যান বন্ধ। যাই হোক, বড় আপুর একটা শাড়ীর জন্য "ড্রেসী ডল" নামের একটা দোকানে গেলাম। ওদের কালেকশন বেশ ভাল বলতে হবে। কাপড় দেখতে দেখতে একটা কাপড়ের দামের ট্যাগ দেখে আমার চক্ষু পুরা চড়ক গাছ! কারন কাপড়টার দাম মাত্র ২৫,০০০/= টাকা। এরপর পটাপট কয়েকটা কাপড়ের দামে চোখ বুলিয়ে নিলাম, সর্বনিম্ন ২০,০০০/= পর্জন্ত নামতে পারলাম ... এর নিচে কোন দাম খুঁজে পেলাম না। মনে মনে চিন্তা করলাম ... ২৫ হাজার টাকা দিয়ে কাউকে একটা মাত্র কাপড় কিনে দিতে হইলে নিজের মাসিক ইনকাম কত হইতে হবে ? কিছুতেই সেই অংক মিলাতে পারলাম না ...

এরপর গেলাম "অ্যান্ডি সিল্ক" নামের একটা ঘোড়ার ডিম কিনতে। ঘোড়ার ডিমের কথা শুনে কি চোখটা একটু কুচকালেন ? ঘোড়ার ডিম যেমন একটি "অলিক বস্তু", ঠিক তেমনি অ্যান্ডি সিল্ক হইল "অলিক সিল্ক"। ৫/৭ টা দোকানে খুঁজলাম, অ্যানি সিল্কের নামে একেক জন একেক টাইপের কাপড় দেখায়ে দিল। বলি, কাপড় চিনি না দেখে কি এরকম মজা নিল নাকি ? খালি অ্যান্ডি সিল্ক হইলেও কথা ছিল। এর সাথে জুড়ে গেছে "কাতান পাড়" ! মেয়েদের আবদার দেখে আমার মাঝে মাঝে চিৎকার করে কাদঁতে ইচ্ছা করে। হে ঈশ্বর, ছেলেদের জামার সাথে "কাতান পাড়" যুক্ত করলে না ক্যান ?

যাই হোক, ফেসবুকে আজকের আলোচনা দেখে তো মনে হচ্ছে "তেতুল" বোধহয় এইদফা দেশের জাতীয় ফলের মর্যাদা পেয়েছে ! নাকি সবাই মিলে একসাথে প্রেগনেন্ট হয়ে গিয়েছেন ? (মাফ করবেন, প্রেগনেন্ট হইলে খালি যে তেতুলের আচারই খাইতে ইচ্ছা করে এমন মনে হয় না, অন্য ফলের আচারও মনে হয় খাইতে ইচ্ছা করে। কারন লেখাটার ড্রাফট একজন নারীকে পড়তে দিলাম, সেই আমার এই ধারনার ভুলটি ধরিয়ে দিল।) যাই হোক, আমরা জাতিগত ভাবে সমালোচনা প্রিয়। সো তেতুল নিয়ে জল যে অনেক দূর যাবে এখনই বোঝা যাচ্ছে।

গেল কিছু দিন ধরে মানসিক উদ্দিপনাহীনতায় ভুগছি। আশে পাশে অনেক কিছুই ঘটে যাচ্ছে, কিন্তু কিছুতেই আগ্রহ পাচ্ছি না। এই মাসের ১১ তারিখ থিসিস রিপোর্ট জমা দিতে হবে, সেই জন্য অফিস থেকে দুই দিনের ছুটিও নিলাম। সাথে দুইটা সাপ্তাহিক ছুটির দিন পাইলাম, কিন্তু তেমন কোন কাজই করলাম না। এরকম মাঝে মাঝে হয়, যখন আমি খুব করে বিষন্নতায় ভুগী। এইসময়টাতে কোন কিছুই ভাল লাগে না। কাল থেকে আবার অফিস করা লাগবে, কিছুতেই চাচ্ছি না এই অবস্থাটা অফিসেও থাকুক।

অফিসে আমার ডেস্কের জন্য কিছু জিনিস পত্র কিনলাম। দুইটা ফুলের শো পিস টাইপের জিনিস, একটা কলম-দানী, একটা কুশন। কুশনটা কিনছি পিঠের নিচে দেওয়ার জন্য। পিঠে ব্যাথা শুরু হয়ে গেছে এর মধ্যেই।

সকালে ঘুম থেকে উঠে মিশুকের ফোন পেলাম। ও বলল আজকে নাকি রাজ্জাক স্যারের সাথে কথা বলছে "বই শেয়ার" এর ব্যাপারে। যোবায়ের নাকি ওরে স্যারের রুমে দিয়ে কোথায় যেন গেছে। এরপর যোবায়েরকে ফোন করলাম। সে বলল শুভ-পিঙ্কি নাকি ওরে খাওয়াচ্ছে "লাসানিয়া কাবানা"তে। ও শুভরে ফোন দিল এরপর। শুভ খুব ভুল হয়ে গেছে এমন ভঙ্গীতে আমাকে বলে ৩০ মিনিটের মধ্যে লাসানিয়া কাবানাতে যেতে পারবো কিনা। কি অদ্ভুত! আমি কি ওর কাছে খেতে চাইছি নাকি ? পোলাপাইনগুলিও কেমন যেন হয়ে যাচ্ছে। ওরা ইউনিতে আসলেও এখন আর আগের মত জানায় না। ভাল !

ফেসবুকে আজকাল কোন কিছু নিয়ে মন্তব্য করতে ভাল লাগে না। ভাল না লাগার প্রধান কারনটা আমি নিজেই। কোন একটি পক্ষের প্রতি সামান্য দুর্বলতা থাকা অবস্থায় কোন মন্তব্য করা আসলে সমীচিন নয়। কথাটা আমরা অনেক সময়ই ভুলে যাই। 

শনিবার, ২৯ জুন, ২০১৩

২৯শে জুন ২০১৩, দিনটি যেমন গেল !


আজকে মিশ্র একটা দিন কাটালাম। আগে থেকেই জানতাম প্রিয় একজন মাস খানিকের জন্য ঢাকা ছেড়ে যাবে আজকে। সকালে উঠেই মনে হল কেউ একজন নেই ব্যাস্ত এই শহরে। তাকে খুব মিস-টিস করতেছি এর মধ্যেই একটা থিসিস পেপার নিয়ে বসা লাগলো সেটার ম্যাকানিজমটা বুঝতে। কিছুতেই সেইটা বুঝতে পারলাম না। এই থিসিস একটা ঝামেলারূপে আমাদের মত নব্য চাকুরীজীবিদের জীবনে এসেছে ! সকালে অফিসে ঢুকি একরাশ টেনশন নিয়ে( যে থিসিসটা শেষ করতে হবে ), বিকেলে অফিস ছাড়ি একরাশ হতাশা নিয়ে( যে এখন খুব টায়ার্ড লাগছে, বাসায় গিয়ে থিসিসের কিছুই করা হবে না)।

দুপুরে IIT তে অফিসের একটা সেমিনার ছিল, সেটাতে অ্যাটেন্ড করলাম। খালেদ ভাই(৬ষ্ঠ ব্যাচ, সিএসই ডিইউ) সেখানে অন্য স্যারদের সাথে আমাকে পরিচয় করিয়ে দিল যেখানে আমার সিএসই ডিইউ র ১৫তম ব্যাচের পরিচয় ছাপিয়ে CSEDU Food Lovers (সিএসই ডিইউ খাদক সম্প্রদায়) এর একজন অ্যাডমিনের পরিচয় প্রাধান্য পেল। ভাল লাগলো ব্যাপারটা ! সাথে সাথে নিজের চাকুরীর জীবন শুরুর এক মাসের মাথায় আমি ছেলেপুলেকে বুদ্ধি-পরামর্শ দিলাম কিভাবে একটা চাকুরী বাগাতে হবে ! বাহ, আমার দুঃসাহসে আমি নিজেই মুদ্ধ হয়ে গেলাম।

দুপুরের পরে কিছু বন্ধুবান্ধব যাদের সাথে এখন আর শনিবার ছাড়া এখন আর দেখা হয়না, তাদের সাথে দেখা করলাম। যেমন - প্রিয়াঙ্কা, আশরাফ, লামিয়া, শুভ, পিঙ্কি, সজিব, নায়লা ...  পোলাপাইন গুলিরে দেখলে এখনো আমার মনটা ভাল হয়ে যায়, সেইটা কি ওইগুলি জানে? কি জানি! জানে হয়ত, তাদেরই কেউ কেউ আবার হয়ত জানেও না ! সাদের সাথে এরপর পুরান ঢাকার রয়ালে গিয়ে খাসির তেহারী আর গ্রিল চিকেন খেলাম। যারা আগে কখনো এই কম্বিনেশনে(তেহারী-গ্রিল চিকেন) খান নি, তারা এইটা খেয়ে দেখতে পারেন। অসম্ভব ভাল লাগছে। খাওয়া দাওয়ার পরে আমি আর সাদ একে অপরের সাথে প্রতিজ্ঞা করলাম নেক্সট ১০ দিন আমরা চর্বিযুক্ত সকল ভারী খাবার পরিহার করে চলব। এখনো জানিনা এইটা কিভাবে মেনে চলবো ! ওইখানে খাওয়ার মধ্যে একটা পুরান ঢাকাইয়া মেয়ে ব্যাপক হারে আমার সাথে টাঙ্কি মারার ট্রাই করলো। মেয়েটি পুরান ঢাকার বুঝলাম কারন খাওয়ার মধ্যে তার বাবা ফোন করছিল মনে হয় ... তখনকার তাদের কথোপকথন শুনে ! আরে ভাই(আপু হবে আসলে কথাটা), তোমার না হয় আমার মতই স্বাস্থ-টাস্থ একটু ভাল ... তাই বলে এভাবে টাঙ্কি মারে নাকি ? বোকা মেয়ে কোথাকার !

বিকেলে হলে পোলাপাইনের সাথে আড্ডা। কে বিকেলে নাস্তা খাওয়াবে সেইটা নিয়ে বহু ক্যাচালের পরে ওরা আবার চঙ্খারপুলের সোহাগ হোটেলে গেল কালাভুনা টুনা খেতে, আমি প্রতিজ্ঞার কারনে খেতে পারলাম না ! ফেরার পথে যোবায়ের সাথে কথপোকথন -
....................
আমিঃ দোস্ত, যুবক কাকে বলে? আমরা কি এখন তরুন? নাকি যুবক ?
যোবায়েরঃ মনেহয় যুবতীদের জামাইদের যুবক বলে ! :P
...............................

এরপর বাসায় এসে দেখি বুয়া বিকেলের রান্না করে নাই। আরো কয়েকটা কারনের সাথে এইটা মিলে মেজাজ মুটামুটি ভালই খারাপ হইল। সেইটা নিয়ে আবার জিমেইলে স্ট্যাটাস দেওয়া মাত্র কিছু বন্ধুবান্ধব সাথে সাথে খোঁজ নিল(সাদ, সজিব ...) ক্যান মেজাজ খারাপ। ... শেষ পর্যন্ত আমার অনুভূতি, "বন্ধু ছাড়া জীবন ? ইম্পসিবল !"

এই লেখা যখন লিখছি তার একটু আগে বন্ধু পায়েল একটা মিউজিক শুনতে দিল। মিউজিকটা ভালই ... থিম হচ্ছে "লিভ অ্যা বিউটিফুল লাইফ" টাইপের কিছু। শুনতে শুনতে মনে হচ্ছে কিছুদিনের জন্য দূরে চলে যাওয়া মায়াবতীকে ছাড়া আমার লাইফ তো আসলে বিউটিফুল না ! ভাবতেই মনটা আরেকদফা খারাপ হয়ে গেল। এর মধ্যে পায়েলের সাথে আমার জিমেইলে কথপোকথনঃ
......................
যোবায়েরঃ ফেসবুকে একটা মিউজিক শেয়ার দিয়েছিলাম। শুনছিস ?
আমিঃ নাহ, কাল তো বাইরে ছিলাম। আজকে শুনবোনি। কিসের মিউজিক? মানে দেখছি যে একটা মিউজিক শেয়ার দিয়েছিস।
যোবায়েরঃ ট্রান্স। যাষ্ট মিউজিক।

(~~~কিছুক্ষনের বিরতি~~~~)

আমিঃ মিউজিকটা শুনে মনটা খারাপ হয়ে গেল।
যোবায়েরঃ হোয়াই? গানটার থিম তো "to live a beautiful life" নিয়ে।
আমিঃ মায়াবতীর কথা মনে পরছে। :(
যোবায়েরঃ আমি লাইট অফ করে দিয়ে টানা শুনতেছি, মিক্সড ফিলিং হইতেছে। আমার মনে হচ্ছে জীবনের মোষ্ট ইম্পর্টেন্ট পার্টটা শেশ হয়ে গেল ... কিন্তু কিছুই করতে পারলাম না।
আমিঃ হুম! সেটাও ট্রু হয়ত !
যোবায়েরঃ btw, sorry for making u sad ! এখন মনে হইতেছে মিউজিকটা স্যাড। someone's leaving ! :(
আমিঃ হা হা ! মিউজিকটা সুন্দর। "to live a beautiful life" এর যেই কন্সেপ্টটা বললি, সেটাও পুরাপুরি আছে। আসলে ও আজকে চলে গেছে তো ... সো মিউজিকের মধ্যে যে রোমান্সটা আছে, সেখানে ব্যাপারটা ধরা খাচ্ছে !
............................

... মায়াবতী তুমি ফিরে এসো, ফিরে এসো অনেক ভালবাসা নিয়ে ! তোমারি প্রতিক্ষায় ...